রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, কবি ও সমাজসংগঠক সেলিম তালুকদার আকাশ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত আসকের এক গুরুত্বপূর্ণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শামসুল আলম সেলিম তালুকদার আকাশকে এ পদে মনোনয়ন দেন।
সেলিম তালুকদার আকাশ দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তরুণদের সংগঠিত করা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা তৈরিতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে সংগঠক হিসেবে দীর্ঘদিনের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তিনি সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক সংগঠন ‘আলোর প্রত্যাশা’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি একজন কবি হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আলোর প্রত্যাশা’কে জাতীয় পর্যায়ের সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানান তিনি।
শিক্ষাক্ষেত্রেও সেলিম তালুকদার আকাশের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। শিক্ষানুরাগী হিসেবে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে তিনি লাইসিয়াম পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ইতোমধ্যে বিভিন্ন মহলে পরিচিতি পেয়েছে।
আসকের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে সেলিম তালুকদার আকাশ মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হলেন কবি সেলিম তালুকদার আকাশ
By
নিজস্ব প্রতিবেদক :
August 15, 2026
পাঠক সংখ্যা১৭