সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দিতে চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার ট্রমা সেন্টার। প্রায় ৫  বছর অতিবাহিত হয় ট্রমা সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। দুই মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণ করার উদ্দেশ্য ছিল, দুর্ঘটনা ঘটলে দ্রুত আহতদের সেখানে নিয়ে যাওয়া এবং চিকিৎসা দেওয়া, যাতে প্রাণ বাঁচানো সম্ভব হয়।  ব্যবহার না থাকায় ট্রমা সেন্টারের অবকাঠামো নষ্ট হচ্ছে। এখনো জনবল নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ।

এখানে অন্তত পক্ষে ৪/৫ জন জন চিকিৎসক,৭/৮ জন সেবিকা ও ফার্মাসিস্ট নিয়োগ দিলে হয়তো চালু করা যেতো বলে জানান চিকিৎসকেরা। ট্রমা সেন্টার চালু না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের জনগণ। উপজেলা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হাড়ভাঙা ও দুর্ঘটনায় আক্রান্ত আশঙ্কাজনক রোগী এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে উপজেলা হাসপাতালে একজন অর্থোপেডিক কনসালটেন্ট চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এক জন অর্থোপেডিক  অর্থোপেডিক ট্রমা, অনকোলজি(ক্যান্সার), স্পোর্টস মেডিসিন এরকম বিষয় নিয়েও কাজ করে থাকেন।
২০২১ সালের ৪ এপ্রিল উদ্বোধন  উদ্বোধন করা হলেও এখনো কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এসব কারণে এখনো চালু করা যায়নি এই হাসপাতাল। স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নাধীন ট্রমা সেন্টার এ নিমাণ করা হচ্ছে (ক) ৫ তলা ভিত্তিকসহ ৩ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন। (খ) ৫তলা ভিত্তিকসহ ৩ তলা বিশিষ্ট  কনসালন্টেন্ট/মেডিকেল অফিসার ডরমিটরী,প্রতি ফ্লোরে ২ইউনিট করে মোট ১০টি ইউনিট। (গ) ৫তলা ভিত্তিকসহ ৫তলা বিশিষ্ট ষ্টাফ ডরমিটরী(প্রতি ফ্লোরে ২টি মোট ১০ ইউনিট। ট্রমা সেন্টারটি উত্তর চট্টগ্রামের হাটহাজারী,রাউজান, ফটিকছড়িবাসীসহ পার্বত্য এলাকার লোকজন চিকিৎসা সেবা পাবে। উত্তর চট্টগ্রামের সড়ক মহাসড়কে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার বলেন, গুরুত্বপুর্ণ স্থান হাটহাজারীর পৌর সদরে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়েছে। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে সেন্টারটি খুবই প্রয়োজনীয়। তিনি বলেন, ট্রমা সেন্টারটি চালুর জন্য কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যারের নির্দেশনায় আমরা কাগজপত্র গুলো মন্ত্রণালয় বার বার প্রেরণ করেছি আশা রাখি দ্রুত ট্রমা সেন্টার চালু হবে।##

পাঠক সংখ্যা৩৮