কুমিল্লার বাঙ্গরা উপজেলার জামায়াতে ইসলামী’র প্রবীণ রুকন,  কবিতীর্থ দৌলতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও পল্লী চিকিৎসক আলহাজ্ব মো. মোজাম্মেল হক ওরফে  (জজ মিয়া ডাক্তার) আর নেই। শনিবার (২৯ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও জনপ্রিয় টিভি চ্যানেল News24-এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো.সাইফুল ইসলামের পিতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​মরহুম ডা:মো.মোজাম্মেল হক ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নবীনগর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ বাঙ্গরা বাজারে দীর্ঘ বছর ফার্মেসি ব্যবসায় পরিচালনা করেন সেই সুবাদে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও এলাকায় এক নিষ্ঠাবান পল্লী চিকিৎসক হিসেবেও ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেন।
​শনিবার আসর নামাজ শেষে দৌলতপুর শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ঈদগাহ পাশে  কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
​জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা) আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা জেলা জামায়াতের নায়েবে আমির মো. আলমগীর সরকার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ, মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো.আনিছুর রহমান খাঁন, পীরজাদা অধ্যক্ষ নাঈমুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, অ্যাডভোকেট মো. ওবায়দুল্লাহ এবং গাজী আব্দুল বাসির সরকার, মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
​উক্ত জানাজায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,  বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ্, সর্বস্তরের সাধারণ মুসল্লীগণের  অংশগ্রহণে জানাজার নামাজ সম্পন্ন হয়।
দাফন শেষে উপস্থিত সকলকে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মাওলানা মনিরুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পাঠক সংখ্যা৩৩