প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক ধারাবাহিকতা ও সরকারের কার্যক্রমে গতি আনতে এ রদবদল করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সচিবালয়ে মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
রদবদলের পেছনে যে কারণ:
মন্ত্রিসভায় এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে বিবেচনায় নেওয়া হয়েছে। তার পদ থেকে সরে দাঁড়ানোর পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই পুনর্বিন্যাস করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন দায়িত্বে যারা:
সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন।
শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি: পানিসম্পদ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করছেন।
সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ে এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি চলমান নীতিগত ও উন্নয়নমূলক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এলজিআরডি সালাহউদ্দিন আহমেদ
By
নিজস্ব প্রতিবেদক :
August 13, 2026
পাঠক সংখ্যা৬৪