প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। দেশের জনগণের সমর্থন থাকলে আমরা জনগণের স্বার্থে যত কর্মসূচি সব বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে’।
রোববার (৯ আগস্ট) হাটহাজারী হাই স্কুল মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
বিকাল ৫টার দিকে হাটহাজারীতে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে হেফাজতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় তিনি প্রথমে ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যান।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
পাঠক সংখ্যা৫৫