প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি
: কঠোর নজরদারীতে প্রশাসন

দীর্ঘ ২০/২২ বছর পর আগামী ৯ আগস্ট রবিবার হাটহাজারী সফরে আছেন  বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি  চট্টগ্রাম থেকে  হেলিকপ্টার এবং ফটিকছড়ি  থেকে সড়কপথে হাটহাজারী এসে প্রথমে হাটহাজারী মাদ্রাসা

যাবেন সেখানে শাহ আহমদ শফি(রঃ) কবর জেয়ারত করবেন। পরে হাটহাজারী হাই স্কুল মাঠে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে  হাটহাজারী উপজেলা প্রশাসক ও উপজেলা বিএনপি। সরকার প্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
দুপুরের দিকে হাটহাজারী ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৪টায় হাটহাজারী  হাই স্কুল মাঠে অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে এবং তার মুখে আগামীর উন্নয়নের বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাটহাজারীবাসী বিএনপি নেতাদের দাবি, সরকার প্রধানের আগমনের দিন উৎসবের শহরে পরিণত হবে উপজেলা। নতুন প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদী এই উপজেলার মানুষের।
উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা দলীয় ও সরকার প্রধানকে হাটহাজারীর  উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরবেন বলে জানিয়েছেন।

পাঠক সংখ্যা৬