কুমিল্লার মুরাদনগরে জুলাই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সাবেক আমির মনসুর মিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, মজলিসে সূরা সদসস্য জালাল  উদ্দিন,উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আবুবকর সরকার,  নবীপুর পশ্চিম ইউনিয়নের আমির গোলাম মোস্তফাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই দিবস দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

পাঠক সংখ্যা০