আমার আছে স্বপ্নবিহীন
সহস্রকোটি রাত
তোমায় ছোঁয়ার অপেক্ষাতে
শূন্য আমার হাত।
আমার আছে জোছনা মানে
একলা চাঁদের বুড়ি
লাটাইবিহীন সুতোছেঁড়া
ভীষণ ইচ্ছেঘুড়ি।
চাইলে মেয়ে হাত বাড়িয়ে
ধরতে পারো হাত
আঁচল পেতে বাঁধতে পারো
দুঃখের ধারাপাত।

পাঠক সংখ্যা৭৫