আমি এত সহজেই দুঃখ পাই কেন-
কেন সহসাই গুটিয়ে যাই অভিমানে-
কেন দু’চোখে বারি ঝরে
পুরনো বিরহের গানে?
সেরকম ভালোবাসার স্মৃতিও তো নেই কিছু-
তবে এত বিরহের প্রশ্নই বা আসে কোত্থেকে?
আমার তো বন্ধু ছিল না কেউ
তবে এত নিঃসঙ্গতার প্রসঙ্গ কেন?
আসলে কি আমি বিরহ কিংবা নিঃসঙ্গ প্রিয়-
কিংবা আমি কি আজন্ম দুঃখবিলাসী?
প্রশ্নগুলো রাতের একেলা চাঁদকেই করে ফেলি-
জবাবে দেখি -নিঃসঙ্গ চাঁদের বিষণ্ন বদন।
তবুও কবির ভালোবাসার কবিতায়
জেগে থাকে চাঁদ প্রেয়সীর উপমায়।
তবে কি প্রেয়সীও নিঃসঙ্গ চাঁদের মতো
কিংবা তাকে ভাবি আমারই জায়গায়।
তবু কিছু কিছু ব্যাপার স্বার্থপরের সাথে কি যায়?
কবির প্রেয়সী কখনও কি স্বার্থপর হয়?
পাঠক সংখ্যা৭২