পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণীর সুশীল সমাজের ব্যক্তিবর্গদয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা সদরের উত্তর গঞ্জপাড়ার স্বপ্ন রেস্টুরেন্টে পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম (মাস্টার), চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মো: কামাল পারভেজ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালামসহ উপজেলা আগত বিভিন্ন পর্যায়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পিসিএনপি, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ (পিসিজিপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর প্রায় ৩৫–৪০ জন নেতাকর্মী ও সমর্থক সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে বাঙালি জনগোষ্ঠীকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ঐক্য, অধিকার ও সমঅধিকারের লক্ষ্যে আমাদের সাংগঠনিক পথচলা অব্যাহত থাকবে।