আমি এভাবেই একটা আস্ত আকাশ পাড়ি দেবো
শুন্যতায় একরাত জেগে থাকার জন্য
আমি এভাবেই আবার তোমার চোখে তাকাবো
দীর্ঘশ্বাসে সহস্র বছর বেঁচে থাকার জন্য
আমি এভাবেই নিঃস্ব হতে হতে শুন্য হয়ে যাবো
তোমার পূর্ণ পাত্রের ছবি মনে এঁকে।
আমি এভাবেই
কারো কারো মতো-
অনেকের মতো
ভাবি প্রত্যেক প্রেমিকই হেরে গিয়ে জিতে
আর ভালোবাসা বাঁচে স্বপ্নের ছায়াতলে।

পাঠক সংখ্যা১৩২