এই পৃথিবীর দরিদ্র শিশুদের শৈশব নিয়ে অর্থের লোভের বিনিময়ে সস্তায় ছিনিমিনি খেলেছে পুঁজিপতি ধনিক শ্রেণি। দরিদ্র শিশুদের শ্রমকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ক্রয় করে থাকে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন “সবচেয়ে খেতে ভালো মানুষের রক্ত “। দরিদ্র মানুষ গুলো বেশির ভাগই অশিক্ষিত। তাই তারা তাদের সন্তানদের শিক্ষিত করার আগ্রহ থাকে না।তারা তাদের সন্তান দের পেট ভরে খেতে ও দিতে পারে না।সকাল থেকে মধ্য রাত পর্যন্ত শিশুরা পরিশ্রম করতে হয়। এ সকল শিশুরা পুষ্টিকর খাবার ও জোটে না। তাদের এই পরিশ্রমের সাথে যুক্ত হয় নানারূপ শারীরিক ও মানসিক চাপ। ফলে শ্রমজীবী শিশুদের মানবেতর জীবনযাপন করতে হয়। সমাজ ও জাতিকে এবং দেশকে আলোকিত ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে শিশু শ্রম বন্ধ করতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যত।সুতরাং ভবিষ্যতকে আলোকিত করতে চাইলে অভিভাবক, সমাজ ও সরকার কে সহানুভূতির হাত বাড়াতে হবে এবং শিশুশ্রম কে লাল কার্ড দেখাতে হবে। শিশু শ্রম বন্ধের মাধ্যমেই শিশুদের শৈশব ফিরিয়ে দিয়ে তাদের আনন্দ ময় জীবন গড়ে তুলতে হবে।
শ্রমজীবী শিশুদের মানবেতর জীবনযাপন করতে হয়
By
ফয়সাল উদ্দিন নয়ন
July 28, 2026
পাঠক সংখ্যা২